ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

রাজশাহীর মোহনপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত তিন

রাজশাহী ব্যুরো: রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল স্থানে দ্রুতগতি সম্পূর্ন গরুবাহী ভুটভুটি, অটোরিক্সা ও বাইসাইকেল ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের খবর পাওয়া গেছে। ঐ দুর্ঘটনায় মোট ৩ জনের মৃত্যু হয়েছে। ২ আগস্ট (বুধবার) বেলা সাড়ে দশটায় মোহনপুর কেশরহাট পৌরসভার বাকশৈল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বাগমারা উপজেলার জিয়া এলাকার আজিবার রহমান (৩৫), মোহনপুর উপজেলা সদর এলাকার জাহাঙ্গীর (৪৫), কেশরহাট পৌরসভার সাঁকোয়া এলাকার আবুল হোসেন (৫৫)। এছাড়াও ঐ দুর্ঘটনায় আহত হয়েছে চারজন। এরা হলেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর (৬০), আনসাবুজ্জামান (৭০), হাটগাঙ্গোপাড়া এলাকার তৈয়ব আলী (৫০), নওগাঁ জেলার নজিপুর উপজেলার চঞ্চল (২৩)। বিষয়টি মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার নিতাই চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী নওগাঁ মহাসড়কে একটি গরু ভর্তি অবৈধ ভূটভুটি সিটি হাটে যাওয়ার সময় অটোরিক্সা ও বাইসাইকেলর ত্রিমুখী সংঘর্ষে হলে ঘটনাস্থলে একজন ও এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান। আরো চারজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে ভেড়ামারায় এসএসসি পরীক্ষা শুরু: পরীক্ষার্থী ২৪৬৮ জন

রাজশাহীর মোহনপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত তিন

আপডেট টাইম : ০২:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩