ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

দৌলতপুর ভারত সীমান্তে সাপের কামড়ে বাংলাদেশীর মৃত্যু

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে সাপের কামড়ে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে সাপের কামড়ে বুলবুল বিশ্বাস (৪৫) নামে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মরদেহ উদ্ধার করে জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করেছে।

নিহতের পরিবার ও বিজিবি জানায়, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চাইডোবা মোহাম্মদপুর গ্রামের উজির বিশ্বাসের ছেলে বুলবুল বিশ্বাস পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর জেরধরে পরিবারের সদস্যদের ওপর রাগ করে ভোররাতে ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মোহাম্মদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার কাচারীপাড়া সীমান্তে তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পরে ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ কাচারীপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল নিহতের মরদেহ উদ্ধার করে জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করে।

ভারতীয় সীমান্তে বুলবুল বিশ্বাস নামে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে বিএসএফ’র পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অবগত করেছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুর রহমান। তবে বাংলাদেশী নাগরিকের মরদেহ ফেরতের বিষয়ে আনুষ্ঠানিক পত্র প্রেরণ করা হয়নি ।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুর ভারত সীমান্তে সাপের কামড়ে বাংলাদেশীর মৃত্যু

আপডেট টাইম : ০৮:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩