ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে শৈলেন মন্ডল (৩০) নামে একজন নিহতের ঘটনা ঘটেছে। টুঙ্গিপাড়া হতে রাজশাহীগামী বোয়ালমারী উপজেলার সাতৈর পাটবাজার রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের লঙ্কারচর গ্রামের অমৃত মন্ডলের ছেলে।
জানা যায়, রবিবার (১৯ নভেম্বর) সকালে বাড়ি থেকে বাইসাইকেলযোগে শৈলেন মন্ডল দুধ বিক্রির উদ্দেশ্যে সাতৈর বাজারে যাচ্ছিলেন। সকাল পৌনে ৯টায় সাতৈর পাট বাজার রেল ক্রসিংয়ে রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে মারাত্মক আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে কানাইপুর এলাকায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডা. আব্দুল্লাহ আল মাসুম জানান, শৈলেনের ডান পায়ের নিচের অংশ একেবারে বিচ্ছিন্ন হয়েছিলো। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছিলো। পরে জানতে পেরেছি ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, ঘটনাটি জানার পরপরই রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

আপডেট টাইম : ০৮:৩৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩