ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

বরেন্দ্র অঞ্চলে চলতি মৌসুমে  ৬১ কোটি টাকার শিম বিক্রির সম্ভাবনা 

মোহাম্মদ আককাস আলী:বরেন্দ্র অঞ্চলে চলতি মৌসুমে  প্রায় ৬১ কোটি টাকার  শিম বিক্রি হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এবার জেলায় শিমের বাম্পার ফলন হয়েছে। চাষিরা দামও পাচ্ছেন ভালো।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি শীত মৌসুমে ৮৪৫ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২৭৫ হেক্টর, রাণীনগর উপজেলায় ২০ হেক্টর, আত্রাই উপজেলায় ২৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১২০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১০০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৮০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৫০ হেক্টর, সাপাহার উপজেলায় ৩৫ হেক্টর, পোরশা উপজেলায় ৪০ হেক্টর, মান্দা উপজেলায় ৫০ হেক্টর ও নিয়ামতপুর উপজেলায় ৫০ হেক্টর জমি।
কৃষি বিভাগ জানান, “এ বছর শুরু থেকেই আবহাওয়া ছিলো শিম চাষের অনুকূলে। ফলে রেকর্ড পরিমাণ শিম চাষ হয়েছে। চলতি মৌসুমে প্রতি হেক্টর জমি থেকে প্রায় ১০ হাজার ১৪০ মেট্রিক টন শিম উৎপাদিত হচ্ছে। পাশাপাশি শুরু থেকেই কৃষক দাম পেয়েছে ভালো। কৃষি বিভাগ সব সময়ই কৃষককে সুপরামর্শ দিয়ে আসছে। যাতে করে সামনের দিনে শিম চাষ আরও বাড়ে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।” চলতি মৌসুমে জেলার বিভিন্ন উপজেলার হাটবাজারে আগাম জাতের শিম বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজিতে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি শিম ৬০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। সেই হিসেবে চলতি মৌসুমজুড়ে এ জেলার কৃষকেরা তাদের উৎপাদিত শিম বিক্রি করে পাবেন প্রায় ৬১ কোটি টাকা।
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

বরেন্দ্র অঞ্চলে চলতি মৌসুমে  ৬১ কোটি টাকার শিম বিক্রির সম্ভাবনা 

আপডেট টাইম : ০৮:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩