ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

দৌলতপুরের পল্লীতে এক ব্যাক্তির লাশ উদ্ধার

ফরিদ আহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরের রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রাম থেকে জামাল উদ্দিন মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত জামাল উদ্দিন মোল্লা দিঘলকান্দি গ্রামের মৃত আজগর আলী মোল্লার ছেলে। স্থানীয়রা জানায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার মেরুদন্ড জটিলতার কারণে ঠিক মতো চলাফেরা করতে পারতেন না বলে তারা জানান। এলাকাবাসীরা জানান, রবিবার দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দিঘলকান্দি গ্রামের মোল্লা গ্রুপ ও সরদার গ্রুপ একসঙ্গে একটি প্যানেল ঘোষণা করেন। তাদের বিপক্ষে মন্ডল গ্রুপ পাল্টা আরেকটি প্যানেল ঘোষণা করেন। এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ ক‘দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত শনিবার বিকেলে দিঘলকান্দি ইজ্জত মোড় নামক স্থানে এই নির্বাচনকে কেন্দ্র দুই গ্রুপের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং দু-পক্ষের কয়েকজন আহত হয়। এরপর থেকে দু-গ্রুপে কয়েক দফায় সংঘর্ষ সৃষ্টির চেষ্টা চলে। থানা পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা চালায়। এরপর রবিবার ভোর রাতে জামাল উদ্দিন মোল্লা কে মেরে ফেলা হয়েছে বলে শোনা যায়। দৌলতপুর থানার ওর্সিা রফিকুল ইসলাম জানান, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এবং শনিবার সন্ধ্যা থেকে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। ভোররাতে জামাল উদ্দিন মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরের পল্লীতে এক ব্যাক্তির লাশ উদ্ধার

আপডেট টাইম : ০২:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩