ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

সভায় খিচুড়ির আয়োজন করায় ফরিদপুর-১ আসনে আচরণবিধি লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা

সভায় খিচুড়ির আয়োজন করায় ” ফরিদপুর-১ আসনে আচরণবিধি লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থককে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী সভাশেষে খাবারের আয়োজন করায় গত শুক্রবার রাতে এ জরিমানা করা হয়। আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বোয়ালমারী-মাঝকান্দি আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসদরের দিলীপ রায় হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে। সভাশেষে আগতদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়। খবর পেয়ে এ আসনে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান বিধি লঙ্ঘন করে সভায় খাবারের ব্যবস্থা করায় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের সমর্থক আহাদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় খিচুড়ি ও মাংস জব্দ করে এতিমখানায় এতিমদের মধ্যে বিতরণ করা হয়। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী সভায় খাবারের ব্যবস্থা করা নিষিদ্ধ। আচরণ বিধি লঙ্ঘন করে খাবারের ব্যবস্থা করায় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের সমর্থক আহাদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

সভায় খিচুড়ির আয়োজন করায় ফরিদপুর-১ আসনে আচরণবিধি লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা

আপডেট টাইম : ০২:১৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩