ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

দৌলতপুরে বৈশাখী মেলার ব্যানারে চলছে জুয়া ও অশ্লীল নৃত্য

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে বৈশাখী মেলার নামে চলছে জুয়ার জমজমাট আসর এবং ভাড়া-করা মেয়েদের দিয়ে অশ্লীল ও নগ্ন নৃত্য। পুলিশকে ম্যানেজ করে স্থানীয় প্রভাবশালীরা এসব মেলা ও জুয়া খেলার আসর বসাচ্ছেন। উপজেলার চকদৌলতপুর, দৌলতখালী ও ফিলিপনগর আবেদের ঘাট সহ বিভিন্ন এলাকায় মেলার নামে জুয়ার আসর বসানো হয়েছে এবং গভীর রাতে চলে নগ্ন নৃত্য।
জানা গেছে, দৌলতপুর থানার অদূরে চকদৌলতপুর গ্রামের একটি আমবাগানে স্থানীয় ইউপি সদস্য রেজু’র নেতৃত্বে স্থানীয় প্রভাবশালীরা দৌলতপুর থানা পুলিশকে ম্যানেজ করে মেলার নামে জুয়ার আসর এবং গভীর রাতে মেয়েদের দিয়ে নগ্ন ও অশ্লীল নৃত্য চালানো হচ্ছে। গত ৩দিন ধরে এমন অবৈধ ও অশ্লীল কর্মকান্ড চললেও পুলিশ সেখানে উপস্থিত থেকে নীরবতা পালন করে এবং নগ্ন নৃত্য উপভোগ করেন।

এছাড়াও প্রতিদিন বিকেল হলেই ফিলিপনগর আবেদের ঘাট সংলগ্ন পদ্মার চরে বসে জুয়া খেলার জমজমাট আসর। একাধিক স্থানে জুয়ার আসর বসলে পদ্মার চরে ঘুরতে যাওয়া সাধারণ মানুষ জুয়াড়িদের খপ্পর পড়ে হচ্ছে সর্বস্বান্ত।

এনিয়ে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটলেও পুলিশ গিয়ে তা শান্ত করেছে। তবে জুয়া খেলা বন্ধের নির্দেশ দেয়নি বলে জানা গেছে।
একইভাবে দৌলতপুরের বিভিন্ন এলাকায় মেলার নামে জুয়া খেলায় অংশ নিতে ও গভীর রাতে তরুণীদের নগ্ন নৃত্য উপভোগ করতে উঠতি বয়সীরা ছুটে যাচ্ছে সেখানে। বাড়ি ফিরছেন সর্বস্ব খুইয়ে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, দৌলতপুরে কোথাও মেলা চলছে না। রিফাইতপুরে চলছিল তা বন্ধ করে দিয়েছি। এছাড়াও বিভিন্ন জুয়ার আসর থেকে আসামি ধরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে বৈশাখী মেলার ব্যানারে চলছে জুয়া ও অশ্লীল নৃত্য

আপডেট টাইম : ০৫:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪