ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে স্কুলছাত্রের মৃত্যু

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে জিসান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বিদ্যালয়ের টিনের চালার ওপর থেকে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে এবং পোয়ালবাড়িয়া নসিরউদ্দিন বিশ্বাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলছাত্র জিসান স্কুল অঙিনায় খেলা করা অবস্থায় তার পায়ের একটি স্যান্ডেল অপর এক পাগল শিশু পরিত্যক্ত স্কুলঘরের টিনের চালার ওপর ছুড়ে মারে। গ্রীল বেয়ে স্কুলঘরের টিনের চালার ওপর থেকে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে পূর্ব থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে বিদ্যুতায়িত হওয়া টিনের চালায় জিসান বিদ্যুৎপৃষ্ঠ হয়। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনার বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মদিনা খাতুন বলেন, আমি সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও ক্লাসে ছিলাম। পরে বাইরে কেউ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এবিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, বিদুৎপৃষ্ঠ হওয়া এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। স্কুলঘরে টিনের চালায় শিশুটি বিদ্যুৎপৃষ্ঠ হয়েছে বলে শুনেছি।
বিদ্যুৎপৃষ্ঠ হয়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, স্কুল ঘরের টিনের চালা থেকে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে জিসান নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। স্কুলঘরের টিনের চালা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুতায়িত থাকায় এমন দূর্ঘটনাটি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে নিজ হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার

দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট টাইম : ০৯:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪