ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

দৌলতপুরে ভ্যান চালকের থাপ্পড়ে অপর ভ্যান চালক নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যান চালকের থাপ্পড় খেয়ে অপর ভ্যান চালক নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। নিহত ভ্যান চালক বারু প্রামানিক (৬৫) দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামমনাই গ্রামের মৃত বিদু প্রামানিকের ছেলে।

দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান চালক বারু প্রামানিক তার ব্যাটারি চালিত পাখি ভ্যান নিয়ে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় অপর পাখি ভ্যান চালক রজত আলী (২৮) তার চলন্ত ভ্যান নিয়ে বারু প্রামানিকের ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এনিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি ও কথা কাটাকাটির এক পর্যায়ে রজত আলী ক্ষুব্ধ হয়ে ভ্যান চালক বারু প্রামানিকের মুখে সজোরে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে বারু প্রামানিক রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বাজারের লোকজন দ্্রুত বারু প্রামানিককে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিায়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ভ্যান চালক রজত আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ভ্যান চালক দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের বদর উদ্দিনের ছেলে।

ভ্যান চালকের থাপ্পড়ে ভ্যান চালক নিহত হওয়ার ঘটনায় দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে রজত আলী নামে এক ভ্যান চালকের থাপ্পড়ে অপর ভ্যান চালক বারু প্রামানিক নিহত হয়েছেন। তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ভ্যান চালক রজত আলীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার

দৌলতপুরে ভ্যান চালকের থাপ্পড়ে অপর ভ্যান চালক নিহত

আপডেট টাইম : ০৬:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪