বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও
( বগুড়া) প্রতিনিধি: বগুড়া কাহালু উপজেলার বীরকেদার মিয়াপাড়া গ্রামের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী মনিরুল ইসলামের পরিবারের হাতে আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা প্রশাসন। রোববার কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ মনিরুলের বাবার হাতে এই অনুদান তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছেলিম উদ্দিন এবং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রঞ্জু। উল্লেখ্য, গত ৪ আগস্ট দুপচাঁচিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে মনিরুল ইসলাম নিহত হন। তিনি নওগাঁর বদলগাছি বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 















