ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বগুড়া  ধুনটে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণে শ্রাবনী খাতুন (১৯) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় শ্রাবনীর মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই ক্লিনিকের পরিচালক মাসুদুর রহমানকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন। পরে ৩ ঘন্টা পর বিচারের আশ্বাস দিয়ে রোগীর লোকজনের কাছ থেকে মুক্ত হন তিনি। রোগীর স্বজনরা জানান  উপজেলা ডাকঘরের পাশে জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। অস্ত্রোপচারের (সিজার) জন্য উপজেলার জিঞ্জিরতলা গ্রামের হাসান আলীর অন্তঃসত্ত্বা স্ত্রী শ্রাবনী খাতুনকে গত সোমবার বেলা ১১টার দিকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে তার অস্ত্রোপচার করেন ডা. সাদিয়া আফরীন সেবা। অস্ত্রোপচারের কিছুক্ষণ পর তার রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় একপর্যায়ে শ্রাবনী খাতুনের অবস্থার অবনতি হয়। পরে স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা দেওয়ার আগেই রাত ১২টার দিকে শ্রাবনী মারা যান। তবে শ্রাবনীর গর্ভে জন্ম নেয়া নবজাতক মেয়েটি সুস্থ রয়েছে। নিহত শ্রাবনীর শ্বশুর ভুট্টো মিয়া জানান  সিজারের কিছুক্ষণ পর থেকেই শ্রাবনীর অবস্থা ভালো ছিল না। তার অতিরিক্ত রক্তক্ষরণের বিষয়টি ডাক্তার-নার্সদের জানালেও তারা কর্ণপাত করেননি। রোগীর অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে ক্লিনিকের লোকজন বগুড়া জেলা শহরে নিতে বলেন। বগুড়া হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার আগেই শ্রাবনী মারা যায়। এ ঘটনায় আমি বিচার দাবি করছি। এ বিষয়ে অস্ত্রোপচারকারী ডা. সাদিয়া আফরীন সেবার মুঠোফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিতেই কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দেন তিনি। এরপর তার মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েও এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মাসুদুর রহমান বলেন, ক্লিনিক কর্তৃপক্ষের কী করার আছে? অস্ত্রোপচার করেছেন চিকিৎসক, তিনিই ভালো বলতে পারবেন রোগী কীভাবে মারা গেল। তারপরও রোগীর লোকজনকে বিচার দিতে চেয়েছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে

বগুড়া  ধুনটে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

আপডেট টাইম : ০৮:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪