ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বগুড়ায় শহীদি মার্চে বক্তারা বৈষম্যবিরোধী আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান

(বগুড়া) প্রতিনিধি:  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাস পূর্তি উপলক্ষ্যে বগুড়ায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আন্দোলনে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা কমিটি। শহরের কেন্দ্রস্থল সাতমাথা থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থীর সমন্বয়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচির অংশ হিসেবে একটি পদযাত্রা শহর প্রদক্ষিণ শেষে সাতমাথা মুক্তমঞ্চ চত্ত্বরে এসে শেষ হয়। শহীদি মার্চে শিক্ষার্থী ছাড়াও জুলাই-আগস্ট আন্দোলনে বগুড়ায় শহিদ হওয়া পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। পরে মুক্তমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শহিদ পরিবার ও শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তারা বলেন, রাষ্ট্রের সকল জায়গা থেকে বৈষম্য দূর করতে হবে। তবেই হবে এই আন্দোলনের স্বার্থকতা। তাই আগামীর বাংলাদেশ যেন বৈষম্যবিরোধী হয় এটিই ছাত্র-জনতা ও শহিদ পরিবারগুলোর দাবি। বক্তারা আরও বলেন, দেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাঠে আছে এবং থাকবে। এসময় দেশ গঠনের কাজে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নিয়তি সরকার নিতু, সাকিব খান, ছাব্বির আহমেদ রাজ, সেজদা প্রামানিক, নাজমুল হাসান, জাকিরুল ইসলাম, আলভীর আহমেদ, ইজাজ আল ওয়াসি জিম প্রমুখ।
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে

বগুড়ায় শহীদি মার্চে বক্তারা বৈষম্যবিরোধী আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান

আপডেট টাইম : ০৮:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪