ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় বিয়ের দাওয়াত খেতে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় দাদা নিহত ও নাতি গুরুতর আহত

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মান্দায় বিয়ের দাওয়াত খেতে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় দাদা নিহত ও নাতি গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পাঁজরভাঙ্গা-জলছত্র আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দাদার নাম লুৎফর রহমান মোল্লা (৭০)। তিনি উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত তার নাতি ফয়সাল আহমেদ রনিকে (২২) উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের শ্যালক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন জানান, দুলাভাই লুৎফর রহমান তার নাতি ফয়সাল আহমেদ রনিকে নিয়ে একটি মোটরসাইকেলে সিংগী গ্রামে শহিদুল ইসলামের মেয়ের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে সিংগী বাজারে দুর্ঘটনার শিকার হন তারা।
প্রত্যক্ষদর্শী আবদুর রশিদ বলেন, জুমার নামাজের পর সিংগী বাজারে একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী লুৎফর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহত রনিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মোজাম্মেল হক কাজী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত লুৎফর রহমানের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে

নওগাঁর মান্দায় বিয়ের দাওয়াত খেতে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় দাদা নিহত ও নাতি গুরুতর আহত

আপডেট টাইম : ০৮:৪৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪