ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

দুর্নীতির অভিযোগে সাব-রেজিস্ট্রারের প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের অফিস ঘেরাও

এ জেড সুজন মাহমুদ,

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে বিভিন্ন দূর্নীর্তির অভিযোগে উপজেলা সাব-রেজিস্ট্রার মাসুদ রানার প্রত্যাহারের দাবিতে অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা ছাত্র-জনতার তোপের মুখে মুখে আজকের অফিস করে কাল থেকে আর অফিসে আসবেনা বলেছেন সাব-রেজিস্টার অফিসার।

রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে রেজিস্ট্রি অফিসের সামনে একর্মসূচি পালন করেন তারা।

পরে লালপুর উপজেলা প্রশাসন, লালপুর থানা পুলিশ ও সেনাবাহিনী ও শিক্ষার্থীদের দুইঘন্টাব্যাপী দীর্ঘ আলোচনায় দুইদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দলিল লেখক সমিতির মাধ্যমে সেবাগ্রহিতাকে জিম্মি করে প্রতি দলিলে দুই/আড়াই হাজার টাকা করে ঘুষ নেন সাব-রেজিস্ট্রার মাসুদ রানা।

এ বিষয়ে নাম বলতে অনিশ্চিত কিছু দলিল লেখকরা বলেন, তিনি অনেক প্রভাবশালী ও  নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামের আস্তাভজন হওয়ায় মাসুদ রানা ছিলেন অপ্রতিরোধ্য। তিনি মাত্র ৩ বছর সরকারি চাকুরী করেই রাজশাহীতে দুইটি ফ্ল্যাট ও বিলাসবহুল গাড়ি কিনেছেন অথচ তার বাবা ছিলেন সবজি বিক্রেতা। এছাড়া কেউ যে তার বিরুদ্ধে কথা বলতে না পারেন সেজন্য সমিতির টাকা দিয়ে তিনি রেজিস্ট্রি অফিস এলাকায় সন্ত্রাসী সিন্ডিকেট গঠন করে বিভিন্ন দূর্নীতিমূলক কর্মকাণ্ড করে আসছেন।

এবিষয়ে জানতে চাইলে সাব-রেজিস্ট্রার মাসুদ রানা বলেন, দলিল লেখক সমিতির কয়েকজন নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অফিসকে জিম্মি করে রেখেছিল। এরা হলেন দলিল লেখক সমিতির সাবেক সভাপতি/সেক্রেটারি ও রাজনৈতিক নেতা ফিরোজ আল হক ভূইয়া, গোল্ডেন সাইফুল, কাইয়ুম, আনিসুজ্জামান বাবু, কামরুজ্জামান লাভলু, হযরত আলী মাস্টার, রান্টু, জহুরুল এই আটজনের লাইন্সেন বাতিল করার জন্য কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠানো হবে। এবং দেড় কোটি টাকা দামের গাড়িটি আমার শশুড় আমাকে উপহার দিয়েছেন। এছাড়া তিনি সেচ্ছায় বদলীর জন্য উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন করবেন বলে জানান।

এবিষয়ে লালপুর উপজেলা নিবাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) শিমুল আক্তার বলেন, শিক্ষার্থীদের লিখিত ভাবে সাব-রেজিস্ট্রারের প্রত্যাহারের আবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

দুর্নীতির অভিযোগে সাব-রেজিস্ট্রারের প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের অফিস ঘেরাও

আপডেট টাইম : ০৬:১২:০২ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪