ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

রিকশা চালকের সাথে তর্কের ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়িকে খুন 

(বগুড়া) প্রতিনিধি:   বগুড়ায় রিকশা চালকের সাথে  তর্কের ঘটনাকে কেন্দ্র করে   রানা মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ি ছুরিকাঘাতে খুন হয়েছেন। এঘটনায় নিহতের স্ত্রী রোজিয়া বেগমও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌণে ১২টার দিকে শহরের জয়পুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া (৪৫) গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার রসূলপুর এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। তবে তিনি প্রায় ৮ বছর ধরে বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় জায়গা কিনে বাড়ী করে বসবাস করতেন। তিনি পেশায় একজন লোহা ব্যবসায়ী ছিলেন। নিহত রানা মিয়ার ভাতিজা মুর্তোজা জানান গত রোববার স্থানীয় এক রিকশা চালকের সাথে তর্কে জড়ান রানা মিয়া। সেখানে স্থানীয় কয়েকজন দুর্বৃত্তরা নিজ ইচ্ছায় রানা মিয়ার হয়ে রিকশাচালকে মারধর করেন। একপর্যায়ে রিকশাচালক তার আত্মীয়দের নিয়ে এসে দুর্বৃত্তদের হুমকি দিয়ে যান। এরপর থেকেই দুবৃত্তরা রানা মিয়ার কাছ থেকে চাঁদা দাবী করতে থাকেন। তিনি  আরো জানান, বুধবার দিবাগত রাত পৌণে ১২ টার দিকে স্থানীয় এক আত্মীয়র বাড়ীতে স্ত্রী রোজিনাকে নিয়ে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের ঘিরে ফেলে চাঁদা চাইলে তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় রানা ও স্ত্রী রোজিনাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এসময় স্থানীরা তাদের উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং রোজিয়া বেগম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে। তিনি আরো জানান এ বিষয়ে থানায় আইন কত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে

রিকশা চালকের সাথে তর্কের ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়িকে খুন 

আপডেট টাইম : ০৬:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪