ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

মানবিক ও দক্ষ নেতৃত্বে কাহালুর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন ইউএনও মেরিনা আফরোজ

( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে গত ১৮ ডিসেম্বর ২০২২ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে মোছা. মেরিনা আফরোজ তার নিষ্ঠা, সততা এবং মানবিক গুণাবলীর মাধ্যমে কাহালু উপজেলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সকলের চোখে পড়েছেন একজন মানবিক কর্মকর্তা হিসেবে। কাহালু উপজেলায় যোগদানের পর থেকে তিনি সরকারি দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করে গেছেন। তিনি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করেছেন, যার ফলে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কাহালুর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছেন। ছাত্র বৈষম্য আন্দোলনের সময় সারাদেশে সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটলেও ইউএনও মেরিনা আফরোজের দক্ষ নেতৃত্বে কাহালুতে এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এবং শিক্ষার্থীদের দাবির সঠিক তদন্তের মাধ্যমে সমস্যার সমাধান করেছেন।
তিনি যোগদানের কিছু দিনের মধ্যেই বগুড়া-৪ আসনের উপনির্বাচনসহ একাধিক নির্বাচন সফলভাবে পরিচালনা করেছেন। এছাড়াও, হাট-বাজারের ইজারা থেকে সরকারি রাজস্ব আয় দ্বিগুণ করা এবং ভুমি থেকে রাজস্ব আদায়েও সফলতা অর্জন করেছেন। মেরিনা আফরোজের বিভিন্ন উদ্যোগের মধ্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, নারী শিক্ষার্থীদের জন্য কমফোর্ট জোন স্থাপন, কৃষকদের জন্য বিশ্রামাগার নির্মাণ উল্লেখযোগ্য। তিনি নিজেকে একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন এবং তার কাজে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, পুলিশ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানবিক ও দক্ষ নেতৃত্বে কাহালুর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন ইউএনও মেরিনা আফরোজ

আপডেট টাইম : ০৩:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪