ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার আসামি সহ ২জন গ্রেফতার হয়েছে। আজ সোমবার দুপুর থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ।

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা ও কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি মুরাদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্মদহ গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীদের বাড়িতে বাড়িতে তল্লাশী চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা পালিয়ে যায়। অভিযানে মাদক ও নিয়মিত মামলার আসামি ধর্মদহ মালিপাড়া গ্রামের আব্দুল হোসেনের ছেলে রিপন আলী (৩৮) ও আদাবাড়িয়া মালিথাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে হ্যাপি (২৫) গ্রেফতার হয়।

অভিযানের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রাম সহ পাশর্^বতী বিভিন্ন গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে মাদক মামলার আসামিসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২

আপডেট টাইম : ০৮:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪