ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

লালপুরে মাদকের আসর বসাতে না দেওয়ায় সাংবাদিক সহ বাগান মালিকের নামে থানায় অভিযোগ 

লালপুর (নাটোর) প্রতিনিধি; নাটোরের লালপুরে আম বাগানে মাদক ও জুয়ার আসর বসাতে না দেওয়ায় দৈনিক যুগান্তরের লালপুর প্রতিনিধি এবং হাফিজুর রহমান নামে এক বাগান মালিককের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন মাদকসেবী ও মাদকব্যবসায়ীরা। এছাড়া ওই বাগান মালিককের উপর হামলা করে আহত করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার বুধপাড়া গ্রামে এঘটনা ঘটে। হাফিজুর একই এলাকার মৃত আলহাজ্ব জিল্লুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার বুধপাড়া গ্রামের লালু হোসেনের ছেলে রুহুল আমিন, আমজাদ, ইয়াজুল, রাজু, আফিফ সহ বেশ কয়েকজন হাফিজুর রহমানের আম বাগানে নিয়মিত মাদক বেচাকেনা ও জুয়ার আসর বসায়। এনিয়ে একাধিকবার তাদের নিষেধ করলেও তারা কর্ণপাত করে না। শনিবারও তারা ওই বাগানে বসলে তাদের নিষেধ করা হয়। এতে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে  হামলা চালায়। এতে হাফিজুরের স্বজনরা এগিয়ে আসে এবং হাফিজুরকে উদ্ধার করে। এসব মাদকের আস্তানায় একাধিকবার সেনাবাহিনীর যৌথ অভিযান করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে।  এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

লালপুরে মাদকের আসর বসাতে না দেওয়ায় সাংবাদিক সহ বাগান মালিকের নামে থানায় অভিযোগ 

আপডেট টাইম : ০৩:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫