ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

নওগাঁর ৮ শহীদ পরিবারের সদস্যদের ৮০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান

মোহাম্মদ আককাস আলী : গণঅভ্যুত্থানে নওগাঁর ৮ শহীদ পরিবারের সদস্যদের হাতে ৮০ লক্ষ টাকার সঞ্চয়পত্র তুলে দেন প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল  গত শনিবার দুপুর সাড়ে ১১ টায় এ সঞ্চয়পত্র প্রদান অনুষ্ঠান শুরু হয়। গতকাল রাত সোয়া ১১টায় জেলার মিডিয়া সেল ডিসি গ্রুপে এ তথ্য জানানো হয়। গণঅভ্যুত্থানে শহীদরা হলেন, জেলার নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের মো. মামুন সরদারের ছেলে রায়হান আলী, ধামইহাট উপজেলার কৈগ্রাম ফারসিপাড়া গ্রামের মৃত ছাকোয়াত হোসেনের ছেলে বায়েজিদ বোস্তামী, আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ আবু জাফরের ছেলে শেখ ফাহমিন জাফর, একই উপজেলার শ্রীধর গুড়নই গ্রামের আবেদ আলীর ছেলে শাখিল আনোয়ার, নওগাঁ সদর  উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া গ্রামের লুৎফর মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল, একই উপজেলার দপ্তরী পাড়া গ্রামের এনাব নাজেজের ছেলে আস সাবুর, মান্দা থানার কশব ভোলাগাড়ী গ্রামের পিন্টু রহমানের ছেলে রাসেল রানা ও বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে রিদোয়ান শরীফ রিয়াদ। জানা যায়, গতকাল শনিবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে নওগাঁ জেলার শহীদদের পরিবারের সদস্যদের হাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সঞ্চয়পত্র তুলে দেয়া হয়। জেলার ৮ টি শহীদ পরিবারের সদস্যবৃন্দকে সর্বমোট ৮০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের মাঝে এই সঞ্চয়পত্র তুলে দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মো. মুনির আকন্দ, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, নওগাঁ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও নওগাঁ জেলার ছাত্র প্রতিনিধিবৃন্দ।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

নওগাঁর ৮ শহীদ পরিবারের সদস্যদের ৮০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান

আপডেট টাইম : ০৬:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫