ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

নওগাঁয় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় ২ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

মোহাম্মদ আককাস আলী :

নওগাঁর কাঁঠালতলী এলাকায় অগ্নিকাণ্ডে বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলার তিনটি উপজেলায় নেসকো ও পল্লী বিদ্যুতের প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। মঙ্গলবার (৩জুন)ভোর চারটার দিকে কাঁঠালতলী বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা পৌনে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ আসেনি।

বিদ্যুৎ না থাকায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পনির (নেসকো) আওতাধীন নওগাঁ পৌরসভা ও বগুড়ার সান্তাহার পৌরসভার পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অন্যদিকে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর আওতাধীন নওগাঁ সদর উপজেলার পুরো এলাকা বিদ্যুৎহীন আছে। এ ছাড়া পল্লী বিদ্যুতের আওতাধীন মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন রয়েছে।
নওগাঁ নেসকো উত্তরের নির্বাহী প্রকৌশলী তানজিমুল ইসলাম বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে ভোর চারটার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের যন্ত্রাংশ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। প্রায় আধা ঘণ্টা পর নওগাঁ ফায়ার সার্ভিসের একটি দল চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে আগুনে বিদ্যুৎকেন্দ্রের বেশ কিছু যন্ত্রাংশ ও পাওয়ার কেব্‌ল পুড়ে যায়। এতে নওগাঁ ও সান্তাহার পৌরসভার প্রায় এক লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নওগাঁ ও রাজশাহী অঞ্চলের নেসকো ও পল্লী বিদ্যুতের কয়েকটি দল কাজ করছে। একটু সময় লাগবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান তিনি।
পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১–এর মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, অগ্নিকাণ্ডে পিডিবির বিদ্যুৎ উপকেন্দ্রের যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় পল্লী বিদ্যুতের তিনটি সাব-সেন্টার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে নওগাঁ সদর, মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বেশ কিছু এলাকার প্রায় দেড় লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এদিকে বিদ্যুৎ না থাকায় নওগাঁ জেনারেল হাসপাতাল ও বিদ্যুৎহীন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। ব্যাহত হচ্ছে হাসপাতালের জরুরি সেবা।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

নওগাঁয় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় ২ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

আপডেট টাইম : ০৮:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫