ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

চাকরীচ্যুত পুলিশের ভুয়া এএসআই মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় আটক 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌর সদরের ওয়াবদার মোড় এলাকা থেকে বুধবার (৪ জুন) বিকেল ৪ টার দিকে পুলিশের চাকরীচ্যুত কনস্টেবল ভূয়া এএসআই সেজে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় আটক হয়েছে। এ ঘটনায়  মোটরসাইকেল মালিক রাজিব সাহা বাদি হয়ে বৃহস্পতিবার (৫জুন) বোয়ালমারী থানায় ছিনতাইয়ের মামলা করেন। মামলা নাম্বার ৯।
ওই ভুয়া এএসআই রাজবাড়ী সদর থানার বৃচাত্রা গ্রামের নাজমুল পাটোয়ারীর ছেলে  জুনায়েদ পাটোয়ারী (৩৪)। সে পুলিশের কনস্টেবল পদে চাকরী করতো। তার বিপি নাম্বর ৯৩১৩১৫৭৩২৮।
কয়েক বছর আগে নেশার সাথে জড়িত থাকার অপরাধে সে চাকরীচ্যুত হয়।
থানা ও এজাহার সূত্রে জানা যায়, জুনায়েদ পাটোয়ারী পুলিশের এএসআইর পোশাক পড়ে  বুধবার বিকেলে বোয়ালমারী বাজারের ওয়াবদার মোড়ে আমগ্রামের বাসিন্দা রাজিব সাহার পালসার মোটরসাইকেল দাড় করিয়ে গাড়ির কাগজপত্র চাই। রাজিব সাহার বন্ধু আমিরুল জান্নাত সিয়াম গাড়ি থেকে নামার সাথে সাথে জুনায়েদ গাড়িতে উঠে গাড়িটি নিয়ে
মাগুরার দিক রওনা দেয়। জুনায়েদের পিছনে পিছনে রাজিব সাহা ও  তার বন্ধু আমিরুল জান্নাত সিয়াম অন্য একটি মোটরসাইকেল নিয়ে ফলো করতে থাকে।
মাগুরা জেলার মোহাম্মদপুর থানার সামনে পৌঁছলে জুনায়েদকে ধরে ফেলে রাজিব সাহারা। সেখানে ধস্তাধস্তির এক পর্যায় মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে। পরে রাতেই তাকে বোয়ালমারী থানায় নিয়ে আসা হয়।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, জুনায়েদ পুলিশের কনস্টেবল ছিল। নেশার সাথে জড়িত থাকার কারণে কয়েক বছর আগে সে চাকরিচ্যুত হয়। বুধবার বিকালে পুলিশের এএসআইর পোশাক পরে বোয়ালমারীর ওয়াবদার মোড় থেকে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যার পথে মোহাম্মদপুর থেকে আটক হয়। আটকের ঘটনায় তার নামে ছিনতাইয়ের মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

চাকরীচ্যুত পুলিশের ভুয়া এএসআই মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় আটক 

আপডেট টাইম : ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫