ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

নানা আয়োজনে নওগাঁয় পালিত হলো জুলাই গণ অভ্যুত্থান দিবস

মোহাম্মদ আককাস আলী 

নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংগঠিত ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং এ আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের।

দিনটির কর্মসূচির সূচনা হয় সকালে সদর উপজেলার দোগাছি গ্রামে শহীদ মাহফুজ আলম শ্রাবনের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শহীদ শ্রাবনের বাবা-মাসহ পরিবারের সদস্যরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এরপর পর্যায়ক্রমে জেলা কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, গণপূর্ত বিভাগসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকেও শহীদ শ্রাবনের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও দেশের শান্তি, অগ্রগতি এবং জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর শহরের মুক্তির মোড়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে জেলার অন্যান্য শহীদদের সম্মানেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য অনুষ্ঠান। এতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনের অংশগ্রহণকারীদের সমাগম ঘটে। আয়োজনে ছিল আলোচনা সভা, জুলাই-আগস্টের আন্দোলনের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন, অংশগ্রহণকারীদের ‘জয়ের গল্প’ শোনার পর্ব, স্মৃতিচারণমূলক সেশন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাফিতি আঁকার প্রতিযোগিতা।
দিনব্যাপী আয়োজনের শেষ অংশে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান, আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশন করেন।
শুধু জেলা সদর নয়, নওগাঁর ১১টি উপজেলার প্রশাসনও দিবসটি উপলক্ষে নিজেদের মতো করে নানা কর্মসূচি পালন করে, যার মধ্যে ছিল শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, ছাত্র-যুবসমাজের অংশগ্রহণে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা।
এভাবেই নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে নওগাঁয় গভীর শ্রদ্ধা, স্মরণ ও ঐক্যের আবহে উদযাপিত হলো ২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থান দিবস।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

নানা আয়োজনে নওগাঁয় পালিত হলো জুলাই গণ অভ্যুত্থান দিবস

আপডেট টাইম : ০৭:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫