ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

লালপুরে চিকিৎসকের বাসায় চুরি ১০ লাখ টাকার মালামাল লুট

এ জেড সুজন, লালপুর (নাটোর)
 নাটোরের লালপুর উপজেলার বাজার এলাকায় চিকিৎসকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নাটোর আধুনিক জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ এ.এইচ.এম আনিসুজ্জামান পিয়াসের পিতা প্রাণিসম্পদ চিকিৎসক  ডাঃ আনসার আলীর (৭৫) বাড়িতে এই ঘটনা ঘটে। ওই বাসার সদস্যদের কয়েকদিন যাবত অনুপস্থিতির কারণে এই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
পিয়াসের ভাই আতিক জানান, তাদের পিতা প্রায় দুই সপ্তাহ যাবত অসুস্থ অবস্থায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বড় ভাই পিয়াস সেখানে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন বলে তিনি জানান। শুক্রবার ১৫ অগাস্ট সকাল ১০টার দিকে তার পিতা সহ পরিবারের  সদস্যদরা বাড়ি ফিরেন। বাসায় দরজা খুলে তারা ঘরের ভেতর সবকিছু এলোমেলো দেখতে পান। এসময় বিভিন্ন অন্যান্য কক্ষের আলমারি ও আসবাবপত্র ভাঙা অবস্থায় পাওয়া যায়।
ডা. পিয়াসের মা আফরোজা খাতুন জানান, গত কয়েকদিন যাবত বাসায় কেউ না থাকার সুযোগে নগদ টাকা, সোনার অলঙ্কার, ইলেকট্রনিক্স সামগ্রীসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

লালপুরে চিকিৎসকের বাসায় চুরি ১০ লাখ টাকার মালামাল লুট

আপডেট টাইম : ০৯:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫