ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন গোসলে নেমে নিখোঁজ স্কুল শিক্ষর্থীর মরদেহ উদ্ধার, মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইজন নারী মাদক ব্যবসায়ী আটক দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ বিল্লী বাজারে সার ডিলার নিয়োগে কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ নওগাঁয় কুড়াল দিয়ে প্রতিমা ভাঙার অভিযোগে এক যুবক গ্রেফতা

দৌলতদিয়া ঘাটে ভুয়া পুলিশ আটক

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি: ,রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে শনিবার ২৮ নভেম্বর ভোররাতের দিকে এক ভুয়া পুলিশ সদস্যকে স্থানীয় লোকজন আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত ভুয়া পুলিশের নাম মো. ইমরান মোল্লা (২২)। সে মাগুরার জেলার মোহাম্মদপুর থানার জাঙ্গালিয়া গ্রামের লালটু মোল্লার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাত ৪টার সময় দৌলতদিয়া ঘাট ট্রাফিক পুলিশের পাশে স্থানীয় কয়েক ব্যক্তির কাছে পুলিশের জ্যাকেট পড়িহিত এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিলে স্থানীয়দের মনে সন্দেহ হয়। এসময় তারা জিজ্ঞাসাবাদ করলে নিজেকে ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত পুলিশ সদস্য হিসেবে নিজেকে পরিচয় দেয়। প্রাথমিকভাবে ভুয়া পুলিশ বুঝতে পেরে তাকে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষনিক ঘাট এলাকায় কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মিজানুর রহমান আকন্দ ভোর ৪টা ৩০মিঃ এর দিকে তাকে স্থানীয় লোকজনের কাছ থেকে আটক করেন।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, কোন খারাপ উদ্দেশ্যে পুলিশের ব্লু রঙের একটি পুলিশ লেখা জ্যাকেট পড়ে আটককৃত ব্যাক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ঘাট এলাকায় চলছিল। নিজেকে সে ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত পলিশ বলে পরিচয় দেয়। পরে স্থানীয় লোকজন বুঝতে পেরে ভুয়া পুলিশ হিসেবে তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় শনিবার তার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে সরকারি পোষাক পরিধান করার অপরাধে মামলা দায়ের শেষে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি

দৌলতদিয়া ঘাটে ভুয়া পুলিশ আটক

আপডেট টাইম : ০৭:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০