ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

ডিবি পুলিশের বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ২ দিনের রিমান্ডে

রাজশাহী ব্যুরো: বহিষ্কৃত হওয়া ডিবি পুলিশের সাবেক এসআই মাহবুব হাসান ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বোয়ালিয়া থানার একটি চাঁদাবাজির মামলায় তাকে ভার্চুয়াল আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাষ্ট্র পক্ষের আইনজীবী ৫ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।।

জানা যায়, মহানগরীর গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী, সাংবাদিকের পিতা মাসুদ রানা সরকারের করা মামলায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে হাসানের বিরুদ্ধে। ঐ মামলাতেই তাকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
মামলার বাদী মাসুদ রানা সরকার বলেন, আমি সঠিক বিচার পাওয়ার আশাবাদী। শুধু হাসান নয়, ভিডিও ফুটেজ দেখে হাসানের সাথে যারা এই অপরাধে জড়িত, তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এব্যাপারে দৈনিক প্রতিদিনের কাগজের রাজশাহী ব্যুর‌্যো প্রধান সাংবাদিক রাজীব আলী বলেন, সময় পাল্টে গেছে, হাসানের ত্রাসের রাজত্ব জুলাই আন্দোলনের পর ভেঙে পড়েছে। হাসানের ভয়ের সাম্রাজ্য থেকে মানুষ মুক্তি পেয়েছে। হাসান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়-ভীতি ও হয়রানিসহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে ছিলেন। এখন সময় এসেছে আইনের শাসন প্রতিষ্ঠার। আমরা বিশ্বাস করি, সত্যিকারের বিচার হলে মানুষ ন্যায়বিচার পাবে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকায় নিজস্ব বাসা থেকে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এরপর থেকে সে কারাবাস করছেন

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

ডিবি পুলিশের বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ২ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৮:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫