ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করায় নতুন কর্মসূচি ঘোষণা

রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা এখন পর্যন্ত প্রত্যাহার না করায় নতুন কর্মসূচি ঘোষনা করেছে সাংবাদিক নেতারা। গত ৪ সেপ্টেম্বর রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা করে সাংবাদিকের বিভিন্ন সংগঠন। সে সময় মানববন্ধনে দাঁড়িয়ে শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীকে অপসারণ ও মামলা প্রত্যাহারে জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। কিন্তু আল্টিমেটামের সময় শেষ হলেও কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি পুলিশের পক্ষ থেকে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় সাংবাদিক নেতারা সর্বসম্মতভাবে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় আরএমপি পুলিশের সব ধরনের সংবাদ বয়কটের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ওসি মাছুমা মুস্তারীর অপসারণ ও মামলা প্রত্যাহারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে বলে ঘষনা দেন। এছাড়াও আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সাংবাদিকরা অভিযোগ করেন, আরএমপির শাহমুখদুম থানার ওসি মাছুমা মুস্তারী প্রতারক আখতারুল ইসলাম আখতারের সাথে যোগসাজশ করে ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করেছেন। অথচ সাংবাদিকদের করা অভিযোগ পুলিশ আমলে নেয়নি। সাংবাদিক নেতাদের অভিযোগ, প্রতারক আখতারুল ইসলাম আখতার দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন ঠিকাদারি কাজ হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে, ওসি মাছুমা মুস্তারী এক যুগ ধরে রাজশাহীতে কর্মরত থেকে কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। এসব অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের টার্গেট করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারা বলেন, “এ ধরনের ঘটনা শুধু সাংবাদিকদের নয়, পুরো গণমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে।” সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসিকে অপসারণ না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।”

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে প্রতারক আক্তারুল ইসলাম ও ওসি মাছুমা মুস্তারীর যোগসাজশে রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, সিনিয়র ফটো সাংবাদিক ফায়সাল হোসেন, আরটিভি’র ক্যামেরাম্যান আরিফুল হক রনি, কালের কণ্ঠের নাঈম হোসেন, গণমুক্তি পত্রিকার মাজহারুল ইসলাম চপল, আজকের প্রত্যাশার নাজমুল হকসহ একজন ঠিকাদারকে আসামি করে চাঞ্চল্যকর এ মামলা দায়ের করা হয়।
সভায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী শাখা, রুর‍্যাল জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাব রাজশাহী শাখা এবং অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করায় নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট টাইম : ০৫:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫