ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু

দৌলতপুরে লিফলেট হাতে শরিফ উদ্দিন জুয়েল: মানুষের দ্বারে দ্বারে ৩১ দফা

দৌলতপুর প্রতিনিধি:
বিকেলের হালকা বাতাসে যখন আল্লারদর্গা বাজার ধীরে ধীরে জমে উঠছে, তখন হঠাৎ করেই দেখা মেলে ব্যস্ত বাজারের ভিড়ে লিফলেট হাতে এক তরুণ নেতৃত্বের মুখ। তিনি শরিফ উদ্দিন জুয়েল—কুষ্টিয়া-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ঢাকার উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক।

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি দলের কর্মীদের সঙ্গে নিয়ে বাজারের দোকান, আড্ডাঘর ও পথচারীদের হাতে তুলে দেন বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট। শুধু লিফলেট বিলি নয়, মানুষজনকে কাছে টেনে তাদের কথা শোনেন, খোঁজখবর নেন, আলাপ করেন দেশের রাজনীতি নিয়ে।
আড্ডায় বসা এক চায়ের দোকানেই তিনি বলেন,
“আমাদের এই ৩১ দফা কোনো কাগুজে প্রতিশ্রুতি নয়। এটা হচ্ছে জনগণের হারানো ভোটাধিকার ফেরানোর রূপরেখা। একদলীয় শাসনব্যবস্থা ভেঙে দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতেই এই কর্মসূচি।”
তার কথায় ভরসা খুঁজে পান স্থানীয় অনেকে। এক প্রবীণ দোকানি বললেন, “গণতন্ত্রের কথা কেউ বলে না, অন্তত জুয়েল ভাই এসে আমাদের সাথে বসে কথা বলেন।”
লিফলেট বিতরণের ফাঁকে জুয়েল আরও মনে করিয়ে দেন—পরিবর্তন সম্ভব কেবল জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণে।
“মানুষ যদি সচেতন হয়, যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে এই দেশেই গণতান্ত্রিক পরিবর্তন অনিবার্য,” যোগ করেন তিনি।
এভাবেই আল্লারদর্গার চায়ের ধোঁয়া, বাজারের কোলাহল আর মানুষের গল্পের ফাঁকে ফাঁকেই ছড়িয়ে পড়তে থাকে বিএনপির ৩১ দফা রূপরেখার বার্তা।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা

দৌলতপুরে লিফলেট হাতে শরিফ উদ্দিন জুয়েল: মানুষের দ্বারে দ্বারে ৩১ দফা

আপডেট টাইম : ১১:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫