ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু

জাতীয় পার্টি ব্যতীত নির্বাচন হবে না বাংলাদেশে — দৌলতপুরে আলোচনা সভায় শাহরিয়ার জামিল জুয়েল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার আল্লারদর্গা এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল।

সভায় শাহরিয়ার জামিল জুয়েল বলেন, “জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এটা কল্পনাতীত বিষয়। যারা জাতীয় পার্টি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন, তারা আমাদের শাসনামল দেখে আসুন। জাতীয় পার্টি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করেছে, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলেছে। আওয়ামী লীগ ও বিএনপি দেশকে নতুন কিছু দিতে পারেনি; বরং জাতীয় পার্টির গড়া দেশকে লুটপাট করেছে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নাজমুল হুদা, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক নূরুন নবীন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাহাজাদা, আদাবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, চিলমারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জহুরুল ইসলাম, নেতা জাহাঙ্গীর আলমসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ২৩ অক্টোবর পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রথম উপজেলা ব্যবস্থা চালু করেন। উপজেলা দিবসটি সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে পালিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা

জাতীয় পার্টি ব্যতীত নির্বাচন হবে না বাংলাদেশে — দৌলতপুরে আলোচনা সভায় শাহরিয়ার জামিল জুয়েল

আপডেট টাইম : ১০:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫