ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর মিরপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ: মেয়ের মায়ের মুচলেকা ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় হাবলু মোল্লার হাসপাতাল নির্মাণের ঘোষণা

দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার (৮ নভেম্বর) দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। শেখ হাসিনা সরকার পতনের পর এটি তার প্রথম এবং রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পর পঞ্চমবার নিজ জেলায় সফর।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনও প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

রাষ্ট্রপতির প্রটোকল সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি শনিবার সকালে হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করবেন এবং পাবনা সার্কিট হাউসে বিশ্রাম নেবেন।

পরে দুপুরে পাবনার কেন্দ্রীয় আরিফপুর গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে গোরস্থান মাদ্রাসায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করবেন। পরে সার্কিট হাউসে ফিরে বিশ্রাম শেষে সন্ধ্যায় শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক (সাবেক জুবিলী ট্যাঙ্ক) সংলগ্ন নিজ বাড়িতে যাবেন।

পরে সার্কিট হাউসে বন্ধু ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার পর সার্কিট হাউসে রাতযাপন করবেন। পরদিন রোববার রাষ্ট্রপতি ঢাকায় বঙ্গভবনে ফিরে যাবেন।

পাবনার কৃতীসন্তান মো. সাহাবুদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা পাবনায়। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা আমিন উদ্দিন আইন কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি পাবনায় রাজনীতি ছাড়াও রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদকসহ নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় তিনি সাংবাদিকতাও করতেন। তিনি ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য।

সূত্র: যুগান্তর

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর

দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আপডেট টাইম : ০৯:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫