ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় স্কাউটিং ও কাবিং কার্যক্রম গতিশীল করতে চার ইউনিট পরিদর্শন শার্শায় ১০ লিটার বাংলা মদসহ যুবক গ্রেপ্তার টাকাও গেছে,স্বপ্নও গেছে: ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ?  জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, টাকার লোভে বাবা মা ৮ বছরের শিশুকে বিয়ে দিলেন ৪৫ বছরের ছেলের সাথে, এই শিক্ষার্থীরায় আগামী দিনের ভবিষ্যৎ-  ডিসি -তৌহিদ বিন- হাসান পরিকল্পিত নগরায়ণ ও গুণগত মান নিশ্চিতে ভেড়ামারা পৌরসভায় অবকাঠামো অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ বিজিবি’র হাতে গ্রেফতার-২

কুষ্টিয়া-১ আসনে বিজয়ের পর শান্তির বার্তা- দৌলতপুরে সহনশীল রাজনীতির নতুন দৃষ্টান্ত

কুষ্টিয়া-১ আসনে বিজয়ের পর শান্তির বার্তা
দৌলতপুরে সহনশীল রাজনীতির নতুন দৃষ্টান্ত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
রেজা আহমেদ বাচ্চু মোল্লা কুষ্টিয়া-১ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্যের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ফল ঘোষণার পরপরই তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দেন—কোনো ধরনের প্রতিহিংসা, বিশৃঙ্খলা বা প্রতিপক্ষের ওপর হয়রানি বরদাশত করা হবে না।

ভিডিও বার্তায় তিনি বলেন, এই বিজয় কেবল একটি দলের নয়; এটি দৌলতপুরবাসীর সম্মিলিত অর্জন। বিরোধী মতের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ অটুট রাখা সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

এরপর তাঁর পুত্র আসিফ রেজা শিশির মোল্লা পৃথক ভিডিও বার্তায় আরও কঠোর অবস্থান জানান। তিনি সতর্ক করে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে বা ভাবমূর্তি ক্ষুণ্ন করে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সকাল ১১টার দিকে তিনি দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে গিয়ে জামায়াত নেতা ও জেলা শিবিরের সাবেক সভাপতি খাজা আহম্মেদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি তাদের নিরাপত্তার আশ্বাস দেন এবং বলেন, “দৌলতপুরে কেউ ভয়ের পরিবেশ তৈরি করতে পারবে না।”
পরে রিফাতপুর ইউনিয়নের হরিণগাছি গ্রামে জামায়াতকর্মীদের বাড়িতেও যান তিনি। দলমত নির্বিশেষে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং পুনরায় সতর্ক করেন—কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা সহ্য করা হবে না।
এদিন দুপুরে দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে সম্প্রতি চুরি যাওয়া তিনটি গরু উদ্ধারের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন শিশির মোল্লা। নবনির্বাচিত সাংসদের উদ্যোগে গরু ফেরত পাওয়ায় স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও প্রতিহিংসা রোধে এমন উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ ও বিরোধী দলীয় নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এই বার্তা দৌলতপুরে রাজনৈতিক সহনশীলতার নতুন সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় স্কাউটিং ও কাবিং কার্যক্রম গতিশীল করতে চার ইউনিট পরিদর্শন

কুষ্টিয়া-১ আসনে বিজয়ের পর শান্তির বার্তা- দৌলতপুরে সহনশীল রাজনীতির নতুন দৃষ্টান্ত

আপডেট টাইম : ০৭:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬