ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের। ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ

হেলাল মজুমদার কুষ্টিয়া

‎কুষ্টিয়ার ভেড়ামারা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘নিরাময় ক্লিনিক’ এর যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিষ্ঠান পরিচালনায় চরম অব্যবস্থাপনার দায়ে সিভিল সার্জন এই সিদ্ধান্ত নেন।

‎ভোক্তা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্লিনিকটির বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি এবং নোংরা পরিবেশের অভিযোগ ছিল। গত ০৬ জুন (২০২৬) কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন ক্লিনিকটিতে একটি আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্লিনিক পরিচালনায় নানা অনিয়ম এবং তীব্র অব্যবস্থাপনা হাতেনাতে ধরেন। এরই প্রেক্ষিতে গত ০৭ জুন এক সরকারি চিঠির (স্মারক নং: সিএস/কুষ/শা-১/২০২৬/১৫৯৮) মাধ্যমে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

‎এ বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন জানান, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। স্বাস্থ্যসেবার নামে কোনো রকম অব্যবস্থাপনা বা অনিয়ম সহ্য করা হবে না। জেলা-উপজেলার প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

‎ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, এ বিষয়ে সিভিল সার্জন মহোদয়ের কাছ থেকে আমরা এই ধরনের বন্ধের চিঠি পেয়েছি।

‎এ বিষয়ে নিরাময় ক্লিনিকের কর্তৃপক্ষের কাছ থেকে কোন সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের।

ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ

আপডেট টাইম : ০৭:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬