হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং তিনদিন ব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম রুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালেদুর রহমান,দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই তাই আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন বর্তমান সরকার।আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত ফল মেলা ও উপজেলা চত্বরে গাছের চারা রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করে মেলা ঘুরে দেখেন তিনি।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 








