নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে কলেজ রোডের ৩টি দোকান (মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরি ডে ফ্যাশন) ভস্মিভূত হয়ে য়ায়। অগ্নিকান্ডের খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন।
ব্যবসায়ীরা জানায়, রাত ৯ টার দোকন বন্ধ করে বাড়ী চলে যার পর মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে দোকানে আগুন লেগেছে। দ্রুত বাজারে এসে দেখেন ফায়ার সার্ভিস, বাজার ব্যবসায়ীরা ও পুলিশ প্রশাসন মিলে আগুন নেভানোর কাজ করছেন।
ক্ষতিগ্রস্ত ৩ দোকানি জানান, অগ্নিকান্ডে নগদ অর্থসহ তাদের প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নাগরপুর ফায়ার স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমার ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন সম্পন্ন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলেও তিনি জানান। তবে তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সঠিক কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 





















