ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কালীগঞ্জে রূপসা পরিবহনের বাসের ধাক্কায় পৌর কর্মচারী নিহত, আহত ২ নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন প্রবাসীর স্ত্রী-সন্তানের গলায় দা ধরে ডাকাতি নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু-১ লাখ টাকার সহায়তা চেক হস্তান্তর সরকারি দামে সিলিন্ডার মেলা ভার: ভেড়ামারায় এলপিজি নিয়ে নৈরাজ্য, ক্ষুব্ধ ভোক্তা আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বদলির আদেশের পরও বহাল তবিয়তে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ৭ কারারক্ষী।। ভুয়া ফেসবুক আইডি সনাক্ত ও আইনী ব্যবস্থা গ্রহনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজশাহী প্রেসক্লাবের কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাঠ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ একে বাঁচাতে গিয়ে দুজনেরই নিথর দেহ, ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

কালীগঞ্জে রূপসা পরিবহনের বাসের ধাক্কায় পৌর কর্মচারী নিহত, আহত ২

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় আ স ম আব্দুস সামাদ (৪৮) নামের এক পৌর কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক ইজিবাইক চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

১ই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা মহাসড়কের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন এবং আর মাত্র দুই মাস পর তার অবসরে যাওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে আব্দুস সামাদ মোটরসাইকেলযোগে শহরের মাংসের দোকানগুলো পরিদর্শন শেষে ফিরছিলেন। পথে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির ‘রূপসা পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল ও একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়।

এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় বাসের ধাক্কায় নুর হোসেন নামের এক ইজিবাইক চালকসহ আরও দুজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপডেট টাইম : ০৫:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬