ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ বিল্লী বাজারে সার ডিলার নিয়োগে কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ নওগাঁয় কুড়াল দিয়ে প্রতিমা ভাঙার অভিযোগে এক যুবক গ্রেফতা দৌলতপুর সীমান্তে হেরোইনসহ যুবক আটক ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভেড়ামারার নওদাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন ‎ ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১জন গ্রেপ্তার শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে কুষ্টিয়া তাঁতী দলের শ্রদ্ধা নিবেদন

দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের নির্দেশনায় রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাইকমান্ডের নির্দেশনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শরিফ উদ্দিন জুয়েলের সৌজন্যে পূজামণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও বিভিন্ন শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল ও রাজিব কিবরিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, পিয়ারপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মহাবুল হক,যুবনেতা মিলন আলী, আসাদুল ইসলাম, হাবিবুর রহমান, ছাত্রনেতা অভি মন্ডল অন্তর সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় শরিফ উদ্দিন জুয়েলের চাচা আলাউদ্দিন বাদল পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের অধিকার রয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ ছাড়া পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় নেতাকর্মীদের সজাগ থাকার পাশাপাশি মণ্ডপ পাহারায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এ উদ্যোগের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

আপডেট টাইম : ০৫:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬