ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু, সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে – সিসিক প্রশাসক প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, বিচারের দাবিতে থানায় বাবা নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন গোসলে নেমে নিখোঁজ স্কুল শিক্ষর্থীর মরদেহ উদ্ধার,

গোসলে নেমে নিখোঁজ স্কুল শিক্ষর্থীর মরদেহ উদ্ধার,

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্যে ভাটেরচর এলাকার ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া প্রথম শ্রেণীর শিক্ষার্থী মোঃ আবু বক্কর সিদ্দিকী রাফির (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানের প্রস্তুতিকালে ফুলদী নদীতে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা।
এমন খবরে স্থানীয় ও আশপাসের লোকজন মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে দেয়।

গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে পাঁচ বন্ধু গোসল করতে নামে। এ সময় চারজন সাঁতরে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও শিশু মোঃ আবু বক্কর সিদ্দিকী রাফি নিখোঁজ হয়।

সেইদিনই ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে সংবাদ পেয়ে একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।পরবর্তীতে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম।

মোঃ আবু বক্কর সিদ্দিকী রাফির বাবার নাম খায়রুল ইসলাম। সে গজারিয়ায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো। তাদের স্থায়ী নিবাস নড়াইল জেলায় কালিয়া থানার নড়াগাতী গ্রামে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, একটি ইউডি মামলা হয়েছে,
স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বীনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল

গোসলে নেমে নিখোঁজ স্কুল শিক্ষর্থীর মরদেহ উদ্ধার,

আপডেট টাইম : ০৯:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬