ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে স্বপন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ছাতারপাড়াতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত, আহত ২ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার ২ জন, পুলিশের কাছে হস্তান্তর ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন যুবলীগের মিছিল থেকে, আটক- ৮ মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতির পাতায় শতবর্ষ আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? মিলিয়ে নিন এই ৮টি লক্ষণ ফিলিপনগরে ‘মেধাযাত্রা–২০২৬’, ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ, সংবর্ধিত ৪০ কৃতী শিক্ষার্থী

দৌলতপুরে স্বপন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর দক্ষিণপাড়া ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ‘স্বপন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর রোমাঞ্চকর ফাইনাল খেলা। খেলায় সাদ্দাম স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শাহিন স্পোর্টিং ক্লাব।

​শনিবার (২৪ অক্টোবর) বিকেলে স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। সম্পূর্ণ টুর্নামেন্টের মূল উদ্যোক্তা ও প্রধান পৃষ্ঠপোষক স্বপন আহমেদের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রিফাইতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ​মো. ইয়াসিন আলী,রিফাইতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিন্টু,সাবেক ইউপি সদস্য ​মো. শহিদুল ইসলাম।

​এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।প্রধান পৃষ্ঠপোষক স্বপন আহমেদ জানান, তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ধারার বিনোদন দিতেই তাদের এই নিয়মিত আয়োজন। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী দল শাহিন স্পোর্টিং ক্লাবের হাতে আকর্ষণীয় পুরস্কার হিসেবে ওয়ালটন কোম্পানির একটি রেফ্রিজারেটর (ফ্রিজ) তুলে দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে স্বপন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দৌলতপুরে স্বপন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬