ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সাপাহারে বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা ফুল : বাম্পার ফলনের সম্ভাবনা

আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: চারদিকে হলুদের সমারোহ! মাঠের দিকে তাকাতেই যেন চক্ষু জুড়িয়ে যায়। চলতি মৌসুমে নওগাঁর সাপাহারে বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা চাষ করছেন এলাকার কৃষকেরা। গত বছরের তুলনায় চলতি বছরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান সরিষা চাষীরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছরে সাপাহার উপজেলায় মোট ৩ হাজার ২শ’ হেক্টর জমিতে সরিষা চাষ করা হচ্ছে।

গত বছর এ উপজেলাতে ৩ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিলো। ফলন ভালো ও অধিক লাভবান হবার হবার ফলে এ বছরে গত বছরের তুলনায় ২শ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ হচ্ছে বলে জানা গেছে। অনুকুল আবহাওয়া থাকলে চলতি বছরে প্রতি হেক্টর জমিতে ৬০ মন সরিষা উৎপাদন হতে পারে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। স্থানীয় কৃষকেরা জানান, গত বছরে সরিষার চাষ করে ভালো মূল্য পাওয়া গেছে। যার জন্য চলতি বছরেও সরিষার চাষে ঝুঁকে পড়েছেন তারা।

গত বছরের তুলনায় এ বছরেও ভালো দাম পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন তারা। চলতি মৌসুমে সরিষার রোগ বালাই তেমন নেই বললেই চলে। বিষয়টি নিয়ে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম রহমান জানান, বর্তমানে সরিষার আপাততঃ কোন রোগ বালাই নেই। শীতকালীন ফসল হবার ফলে এবং আবহাওয়া অনুকূলে থাকার কারনে সরিষায় তেমন কোন রোগ নেই। তবে ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেভ গ্রুপের বালাইনাশক ব্যাবহার করা হচ্ছে।  সব মিলিয়ে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছেন এলাকার সরিষাচাষীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

সাপাহারে বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা ফুল : বাম্পার ফলনের সম্ভাবনা

আপডেট টাইম : ০৬:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১