ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি

‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শীরনামে শিক্ষা নগরী সৈয়দপুরের দেয়াল পত্রিকা প্রকাশ

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শিরোনামে দেয়াল পত্রিকা প্রকাশিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের উদ্যোগে ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে ওই দেয়াল পত্রিকা করে।

সংগঠনের প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকনের সভাপতিত্বে মুক্তিযুদ্ধভিত্তিক এই দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুরের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু। এসময় বক্তব্য বলেন সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন, আমাদের প্রিয় সৈয়দপুরের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারি, শিক্ষানগরী সৈয়দপুরের সদস্য আহসান হাবিব জনি, রাকিব হাসান প্রমুখ

এ সময় বক্তারা শিক্ষানগরী সৈয়দপুরের মুক্তিযুদ্ধভিত্তিক দেয়াল পত্রিকা প্রদর্শনীর ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শ দেন। সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মকে দেশের জন্য কাজ করারও আহ্বান জানান তারা।

পরে শিক্ষানগরী সৈয়দপুর গ্রুপে আয়োজিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে পুরস্কার হিসেবে ১০ জন শিক্ষার্থীকে বই ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক শারমিন আক্তার।

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিক্ষানগরী সৈয়দপুরের দেয়াল পত্রিকা প্রদর্শনীর জন্য সংগঠনটির ৪০ হাজার মেম্বারের ফেসবুক গ্রুপে সপ্তাহব্যাপী কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ এতে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্য থেকে বাছাই করে ২৫টি লেখা নিয়ে প্রথমবারের মতো শিক্ষানগরী সৈয়দপুরের দেয়াল পত্রিকা প্রকাশিত হয় ও বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই

‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শীরনামে শিক্ষা নগরী সৈয়দপুরের দেয়াল পত্রিকা প্রকাশ

আপডেট টাইম : ০৯:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১