ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রতিভা মডেল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত। ভেড়ামারায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত মোহনপুরে গ্রেফতারের পর জামাই আদরে সাজাপ্রাপ্ত আসামি,অপরাধ দমনেও ব্যর্থ পুলিশ বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী  শিক্ষার্থীদের সাথে এসপি তারিকুল ইসলাম এর মত বিনিময়  শীশীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল তানোরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভা আয়োজন  দৌলতপুরে সাপের আতঙ্ক: দুই সপ্তাহে ৮ জন আক্রান্ত, শিশুর মৃত্যু অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ভাইরাল ছবি ঘিরে আলোচনা রাজশাহীতে এজাহার নামীয় আসামী ধরতে ব্যর্থ হচ্ছে বোয়ালিয়া মডেল থানা রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলা

কুষ্টিয়ায় ঝুঁকিপূর্ন গতিরোধক অপসারনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

নির্মাণ করা গতিরোধক অপসারন ও সড়ক পরিষ্কার পরিছন্ন রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

কুষ্টিয়ায় ঝুঁকিপূর্ন গতিরোধক অপসারনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে নবনির্মিত অপরিকল্পিতভাবে নির্মাণ করা গতিরোধক অপসারন ও সড়ক পরিষ্কার পরিছন্ন রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ঘন্টাব্যাপী আয়োজিত এই মানববন্ধনে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার সুদৃষ্টিতে কুষ্টিয়া পৌরসভার ব্যাপক উন্নয়ন কাজ চলমান। এই উন্নয়নে শহরবাসী খুশি হলেও কিছু কিছু কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি ও অবহেলার কারনে সমালোচিত হচ্ছে। এমনই একটি অভিযোগ শহরের পাঁচ রাস্তার মোড় ও কুষ্টিয়া পৌরসভার সামনে গতিরোধক নির্মান।

এসব গতিরোধকে প্রতিনিয়ত মানুষ দূর্ঘটনার কবলে পড়ছে। অনেকেই ইতিমধ্যে পঙ্গুত্ব বরন করেছেন। অনেকে মারাত্বক আহত হয়েছেন। অপরিকল্পিত গতিরোধক নির্মানের ফলে এসব সমস্যা সৃষ্টি বলে দাবি মানববন্ধনে অংশগ্রহনকারীদের। মানববন্ধন আয়োজনে উপস্থিত শেখ সুমন নামে এক যুবক তার বক্তব্যে বলেন, কয়েকদিন আগে পাঁচরাস্তার মোড়ে গতিরোধকে মারাত্বক এক মোটরসাইকেল দূর্ঘটনার কবলে পড়েন।

এতে তার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্বক জখম সৃষ্টি হয়। এই যুবক দাবি করেন, শহরে বেশ কয়েকটি গতিরোধক মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। এগুলো সংস্কার করে সাধারণ মানুষের ভোগান্তি লাগবের দাবি করেন। ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, শুধু অপরিকল্পিত গতিরোধক নয়, শহরের বিশেষ করে এন এস রোডের রাস্তার দুইপাশে পথচারীদের হাঁটা চলার জন্য নির্মান করা ফুটপাত দখল করে রেখেছে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের মালিকরা।

এতে পথচারীদের চলাচলে বিগ্নতা সৃষ্টির পাশাপাশি মূল রাস্তা দিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে। আবার অনেক মার্কেটের পার্কিং ব্যবস্থা না থাকায় মূল রাস্তার উপর যানবাহন পার্কিং করছেন অনেকে। ফলে এন এম রোডের রাস্তায় সারাদিনই যানজট লেগেই থাকছে।

এসব সমস্যা পৌরসভার একার পক্ষে সমাধান করা সম্ভব নয় দাবি করে মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, এই শহরের পরিবেশ রক্ষায় ও এসব সমস্যা সমাধানে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

ইতিমধ্যে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কবাতি নির্মান করা হয়েছে, ফুটপাত নির্মান করা হয়েছে, ডিভাইডার নির্মান করা হয়েছে। কিন্তু শহরের সৌন্দয্য ফেরানো সম্ভব হচ্ছে না। এর মূল কারন সাধারণ মানুষের অসচেতনতা। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি পৌরসভাকে কার্যকরী ভ‚মিকা পালনের আহবায়ক জানান মানবন্ধনে অংশগ্রহনকারীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিভা মডেল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত।

কুষ্টিয়ায় ঝুঁকিপূর্ন গতিরোধক অপসারনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০২:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১