ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সৈয়দপুরে সেলুন দোকানে গড়ে উঠেছে পাঠাগার

রেজা মাহমুদ,সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে জ্ঞানপিপাসুদের কথা মাথায় রেখে এবার একটি সেলুন পাঠাগার গড়ে উঠেছে। শহরের তুলসীরাম সড়কের পাশে অবস্থিত বিসমিল্লাহ সেলুনের মালিক শাহজাদা (৩০) ব্যতিক্রম ওই সেলুন পাঠাগারটি গড়ে তুলে এলাকায় সারা ফেলেছেন। আর তাকে এই কাজে সহযোগিতা করেছে সৈয়দপুরের সেতুবন্ধন পাঠাগার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেলুনের দোকানে একটি রেকে তাক করে সাজানো রয়েছে ইতিহাস, সাহিত্য গবেষণা, ধর্মীয় ও মনীষীদের জীবনীসহ শতাধিক বই।

দোকানে একজন গ্রাহক চুল কাটাচ্ছেন। বাকিরা নির্বিঘ্নে বই পড়ছেন। জ্ঞান আহরণের মধ্য দিয়ে অপেক্ষমাণ সময়টা কাটাচ্ছেন। বইপ্রেমি শাহজাদা বলেন, সেতুনন্ধনের সহযোগিতায় ২০২০ সালে তার সেলুনে মাত্র ২০ টি বই দিয়ে যাত্রা শুরু করে সেলুন পাঠাগার। ধীরেধীরে এই পাঠাগারের পরিধি বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন,প্রতি তিনমাস পর পর বই পরিবর্তন করা হয়।

দোকানের গ্রাহকরা চাইলে সেলুনেই সময় নিয়ে বই পড়তে পারেন। প্রয়োজনে বাড়িতে নিয়ে গিয়েও পছন্দের বই পড়তে পারেন। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন খাতায় নাম নিবন্ধন করতে হবে। জানতে চাইলে সেতুবন্ধন পাঠাগারের আলমগীর হোসেন বলেন, বিসমিল্লাহ সেলুনের স্বত্বাধিকারী শাহজাদা একজন বইপ্রেমী।

কাজকর্মের ফাকে তিনি নিজেও বই পড়েন এবং অন্যদেরকেও বই পড়তে উদ্ভুদ্ধ করেন। তাই তাকে সেলুন পাঠাগার গড়ে তুলতে সহযোগিতা করা হয়েছে। শাহাহাদার মত অন্যরা যদি আগ্রহী হয় তাহেল তাদের সেলুনেও পাঠাগার গড়ে তোলার কাজে সহযোগিতা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

সৈয়দপুরে সেলুন দোকানে গড়ে উঠেছে পাঠাগার

আপডেট টাইম : ০৪:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১