ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হোসেনপুরে সরকারি চাউল জব্দ। খাদ্য কর্মকর্তার ভূমিকা রহস্যজনক। বদলগাছী ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার  নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে   মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর   স্বামী গ্রেফতার ভেড়ামারায়একই বংশের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে শালিশের মাধ্যমে মীমাংসা  আব্দুল হাদী তালুকদার ও নুরুন নাহার হাদী ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান। দৌলতপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড,দুই কৃষক অগ্নিদগ্ধ কালকিনিতে পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় ব্যবসায়ীর গোডাউন নির্মাণ

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে গত মাসে রেলওয়ের ভ্রাম্যমান আদালত অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগে ৩৪ লক্ষ টাকা জরিমানা ও দখলদারদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তবুও থামানো যাচ্ছে না অবৈধ স্থাপনা নির্মাণ। শহরে এখন রেলওয়ের জমি দখল আর স্থাপনা নির্মাণে শুরু হয়েছে অসুস্থ প্রতিযোগিতা।

এরই ধারাবাহিকতায় এবার ধণাঢ্য ডাল ব্যবসায়ী আরশাদ হোসেন ইসলামবাগ পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় রেলওয়ে কোয়ার্টারের ওপর লোহার এ্যাঙ্গেল দিয়ে নির্মাণ করছেন গোডাউন। কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিলেও পরের দিন থেকে আবারও দিনে-রাতে নির্মাণ কাজ চলছে।সরেজমিন দেখা গেছে, ওই কোয়ার্টারটি গাইবান্ধা সমিতির নামে লীজ নেওয়া ছিল।

কিন্তু ওই সমিতি বিলুপ্ত হলে আরশাদ কিনে নেন কোয়ার্টারসহ সামনের জায়গাটি। কিছুদিন ওই জায়গাটি তিনি ডালের গোডাউন হিসেবে ব্যবহার করেন। কিন্তু গত সপ্তাহে রাতারাতি কোয়ার্টার ও সামনের গোডাউনের ওপর শুরু করেন এ্যাঙ্গেল দিয়ে বহুতল ভবন নির্মাণের কাজ। অভিযোগ রয়েছে, একই এলাকায় রেলওয়ের জমিতে একাধিক স্থাপনা নির্মাণ করে তা দখলে রেখেছেন ওই ব্যবসায়ী।

এ বিষয়ে ডাল ব্যবসায়ী আরশাদ দম্ভোক্তি করে বলেন, সবকিছু ম্যানেজ করেই নির্মাণ কাজে হাত দিয়েছি। লেখালেখি করে কিছুই হবে না। রেলওয়ে উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) শফিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম।

কিন্তু আরশাদ হোসেন বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। নির্মাণ কাজ বন্ধ রাখতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও তিনি যদি নির্মাণ কাজ অব্যাহত রাখেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় ব্যবসায়ীর গোডাউন নির্মাণ

আপডেট টাইম : ১০:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১