ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  ভেড়ামারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ

৫ হাজার টাকা মাসোহারা চান ভাসানচরের রোহিঙ্গারা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রোহিঙ্গারা। তাদের দাবির মধ্যে মানসম্মত রেশন ও পাঁচ হাজার টাকা করে মাসোহারাও রয়েছে। সোমবার (৩১ মে) সকাল ১১টার দিকে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনারসহ ১৪ সদস্যের প্রতিনিধি দলের সামনে তারা এ বিক্ষোভ করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম জানান, বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়ে রোহিঙ্গারা এ বিক্ষোভ করেন। স্থানীয়রা জানান, সোমবার সকালে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসেন।

ইউএনএইচসিআর’র কোনো প্রতিনিধি দল এবারই প্রথম ভাসানচর এলেন। তারা ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণে এলে রোহিঙ্গারা বিক্ষোভ করেন। ভাসানচরের রোহিঙ্গারা প্রতিমাসে পাঁচ হাজার টাকার দাবি করছেন। এছাড়া মানসম্মত রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসা সেবার দাবিতে এ বিক্ষোভ করেন তারা।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, রোহিঙ্গারা প্রতি মাসে নগদ পাঁচ হাজার টাকা দাবি করছেন। এছাড়া মানসম্মত রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসা সেবার দাবিতে বিক্ষোভ করেন তারা। এমনকি বিভিন্ন দাবি তুলে তারা এখানে থাকতে অনীহাও প্রকাশ করছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

৫ হাজার টাকা মাসোহারা চান ভাসানচরের রোহিঙ্গারা

আপডেট টাইম : ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১