ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

শত বছর বয়সী বৃদ্ধা বিধবা জাহেরা খাতুনের একটি ঘরের জন্য আকুল আবেদন

ময়মনসিংহের ধোবাউড়ায় শত বছর বয়সী বৃদ্ধা বিধবা জাহেরা খাতুনের একটি ঘরের জন্য আকুল আবেদন।

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের খামার বাসা গ্রামের মৃতঃ মেহন আলীর স্ত্রী শত বছর বয়সী বৃদ্ধা বিধবা জাহেরা খাতুন একটি ঘরের জন্য খুব দুঃক কষ্টে মানবেতর জীবন যাপন করছেন। তিনি বলেন, আমার স্বামী আজ থেকে ১৫-১৭ বছর আগে মৃত্যু বরণ করেন। স্বামী মরার শোক কাটতে না কাটতে আমার ছেলে মৃত্যু বরণ করে।

স্বামী সন্তান হারানোর পর আমার আয় রোজগারের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ভিক্ষা বৃত্তি করে আমার এতিম ৩ জন নাতি নাতনী নিয়ে কোনরকম কষ্টের মধ্যে দিন কাটছে। আমার মাটির দেয়ালের ঘর এক সাইড ভেঙ্গে পরায়, আমার এই কষ্ট দেখে এলাকাবাসীগণের সহায়তায় কম্বল দিয়ে কোনরকম থাকার ব্যবস্থা করে দেন।

এমতাবস্থায় ১০০শত বছর বয়সী বৃদ্ধা বিধবা মহিলা জাহেরা খাতুন কান্না বিজরীত কন্ঠে আক্ষেপ করে বলেন “বাবা যদি আপনেরা আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিতাইন” তাইলে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে তুমাগর লাইগ্গ্য দোয়া করতাম”।

জাহেরা খাতুন সমাজের বিত্তশালীদের এবং স্থানীয় ইউপি ও উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের কাছে একটি ঘর পাওয়ার দাবী করেন। স্থানীয় এলাকাবাসী জানান, জাহেরা খাতুন দীর্ঘ দিন ধরে অসহায় ও দরিদ্র থাকায় কোন ভাবেই ঘর নির্মাণ করতে পারছে না। এ পরিস্থিতিতে একটি ঘর পাওয়ার জন্য এলাকাবাসী সমাজের বিত্তশালী ও ধোবাউড়া প্রশাসনের কাছে দাবি জানান।

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা কমিটির পক্ষে ধোবাউরা উপজেলা কমিটির সদস্যগণ সরেজমিনে উপস্থিত হয়ে প্রতিবেদন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

শত বছর বয়সী বৃদ্ধা বিধবা জাহেরা খাতুনের একটি ঘরের জন্য আকুল আবেদন

আপডেট টাইম : ০৭:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১