ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

শার্শায় নিজেস্ব অর্থায়নে অক্সিজেন কনসেনটেটর প্রদান করলেন শেখ আফিল উদ্দীন এমপি

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য অক্সিজেন কনসেনটেটর যন্ত্র প্রদান করেছেন ৮৫-যশোর-১ এর সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন।

করোনা ভাইরাসের ভয়াবহতায় আক্রান্ত রোগীদের অক্সিজেনের ঘাটতি মেটাতে একান্ত নিজস্ব অর্থায়নে উপজেলার প্রতিটি ইউনিয়নে তিনি এই অক্সিজেন কনসেনটেটর প্রদান করেন।

মঙ্গলবার সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সাংসদ শেখ আফিল উদ্দিনের পক্ষ থেকে উপজেলার ১১টি ইউনিয়নের ইউপি সদস্যদের হাতে এই অক্সিজেন কনসেনটেটর যন্ত্র তুলে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী জানান অক্সিজেন কনসেনটেটর প্রতি মিনিটে ৫ লিটার অক্সিজেন সরবরাহ করতে পারবে এবং কনসেনটেটর নিজেই প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করতে সক্ষম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, শার্শা থানা অফিসার ইনচার্জ বদরুল আলম খান, জেলা পরিষদ সদস্য ও নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলীল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শার্শায় নিজেস্ব অর্থায়নে অক্সিজেন কনসেনটেটর প্রদান করলেন শেখ আফিল উদ্দীন এমপি

আপডেট টাইম : ০৩:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১