ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

নাগরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১৫ রবিবার আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত অফিস-আদালতে প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। সকাল ৮.৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও তার এবং তার পরিবারের সকলের জন্য দোয়া কামনা করে মোনাজাত হয়।

এরপর সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে, সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই জাহান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন টাঙ্গাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারিন মাসরুর, উপজেলা প.প. কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম সিপ্রা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার, গাছের চারা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, যুব উন্নয়ন দপ্তরের ঋণ প্রদান, একটি বাড়ি একটি খামা পল্লী সঞ্চয়ী ব্যাংকের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয় উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

নাগরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত 

আপডেট টাইম : ০২:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১