ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, মোটরসাইকেল চালক আহত সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কৃষকের প্রশ্ন,ফসল ফলিয়েও ন্যায্য মূল্য নেই; আর কত? ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, বিজয়ী মির্জা ফখরুল ঘোড়াঘাটে দাম্পত্য কলহের বলি শিশু তাসপিয়া সৎ বাবা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ভেড়ামারায় যুবক গ্রেফতার, থানায় মামলা নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত কানিহাটি চা বাগানে কর্মবিরতি,পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি ভেড়ামারায় স্কাউটিং ও কাবিং কার্যক্রম গতিশীল করতে চার ইউনিট পরিদর্শন শার্শায় ১০ লিটার বাংলা মদসহ যুবক গ্রেপ্তার

শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার নাভরন কাজিরবেড় গ্রামে। মৃত মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, বৃহষ্পতিবার দিনগত রাত ২টার দিকে হঠাৎ পাশের বাড়ীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি বাড়ীর ভিতরে আগুন জ্বলছে। আমরা প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভাতে থাকি। এক পর্যায়ে দেখি এটি মটরসাইকেলে আগুন লেগেছে এবং সাইকেলের নিচে একটি লোক চাপা পড়া অবস্থায় পুড়ে গেছে।

পরে খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে। এলাবাসী আরোও জানান, উপজেলার কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়ীতে নিচ তলায় ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার সাইদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সাইদুর রহমান একজন এনজিও কর্মী। ঘটনার রাতে সে বাড়ীতে ছিলেন না। এলাবাসীর ধারনা সাইদুর রহমানে স্ত্রী বিথী খাতুনের সাথে নিহত লোকটি প্রেমের সম্পর্ক থাকতে পারে।

নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়ার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনা তদন্ত না করে কিছুই বলা সম্ভব হবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, মোটরসাইকেল চালক আহত

শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে হত্যা

আপডেট টাইম : ০৫:০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১