ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভারতে পাচার হওয়া ২০ জন কিশোরী-কিশোর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে

ভারতে পাচার হওয়া ২০ জন কিশোরী-কিশোর

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের প্রলোভনে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হওয়ার পর ৩ বছর জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১১ জন কিশোরী ৮ জন কিশোর ও একটি শিশু। বৃহষ্পতিবার বেলা সাড়ে ৫ টার সময় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফিরে আসা কিশোর-কিশোরীরা হলেন, নড়াইল জেলার ইকবাল ফকিরের ছেলে হাসিব ফাকির (১৭), মাসুদ মোল্যার ছেলে সবুজ মোল্যা (১০), সুমন মোল্যা (১৪), নারানগঞ্জ জেলার সেলিম মিয়ার ছেলে সুইটি ইসলাম (১৭), শরিফুল ইসলাম এর মেয়ে সুমি খাতুন ( ১৪), সুইট খাতুন (১৪), অপর্না (১৬), রাফেজা খাতুন (২০), রাবেয়া খাতুন (২১), বাগেরহাট জেলার জাবেদ আলী (১৫), হাসান মাহমুদ (১৩), খুলনা জেলার সাজিদ হোসেন (১৪), লক্ষীপুর জেলার আদনান (১৫), নোয়াখালী জেলার বাপ্পি হাসান (১৩), যশোর জেলার নুর খাতুন (১৪), মুক্তা মোল্যা (১৩), ইষিতা (১৩), শেরপুর জেলার মৌসুমি খাতুন (১৭), সুমাইয়া খাতুন (২১), সাতক্ষীরা জেলার ফাতেমা খাতুন (২১) ও বরিশাল জেলার মেঘলা রায় (২১) ।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন’র ওসি মোহাম্মাদ রাজু বলেন, এরা ভালো কাজের প্রলোভনে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হয়েছিল। এরপর সেদেশের পুলিশের কাছে আটক হয়ে জেল খানায় যায়। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে।

যশোর জাস্টিস এন্ড কেয়ার এর ফিল্ড কর্মকর্তা রোকেয়া বেগম বলেন, এরা ভারতে পাচার হয়ে পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যেমে জেলে যায় তারা। জেল থেকে নদীয়া জেলার করিমপুর নামক একটি শেল্টার হোম ও কোলকাতার একটি শেল্টারহোম তাদের ছাড়িয়ে এনে নিজেদের শেল্টার হোমে রাখে।

এরপর আমরা সরকারের মাধ্যেমে তাদের দেশে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে ফিরিয়ে আনি। যশোর নিয়ে এদের আমাদের হোমে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারী এনজিও জাতীয় মহিলা আইনজীবি সমিতি ও জাষ্টিস এন্ড কেয়ার এর কাছে হস্তান্তর করা হবে।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

ভারতে পাচার হওয়া ২০ জন কিশোরী-কিশোর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে

আপডেট টাইম : ০৭:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১