ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন বললেন জুয়েল গতকাল গভীর রাতে ভারতের বাংলাদেশের নৌবাহিনীর অবৈধ ভারতের প্রবেশ ঘোড়াঘাটে অনন্য সাফল্য, একসঙ্গেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন যমজ দুই বোন যশোরে মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত একমাস ৮ দিনের মাথায় শান্তিরক্ষা মিশন থেকে নিথর দেহ হয়ে ফিরছেন কর্পোরাল মোঃ মাসুদ রানা  অবশেষে বদলী হলেন সিলেট টিটিসি থেকে ক্ষমতাসীন ইন্সট্রাক্টর ওমর ফারুক তারুণ্যের ভাবনা আগামীর ভেড়ামারা কেমন চাই শীর্ষক আলোচনা সভা ভেড়ামারাতে  তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন মানবসেবায় রক্তদান কর্মসূচি ডায়মন্ড হারবার জেলা পুলিশের

বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মেয়েকে বাঁচাতে গিয়ে এ ঘটনায় ভীমরুলের ১৫টি কামড়ে তার মা আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের এক তলা বাড়ির ছাদে কবুতরের বাসা। ওই কবুতরের বাসার সাথে একটি ভীমরুলের চাক ছিলো।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে নুসরাত ছাদে উঠে একটি গাছের ডাল ধরে টান দিলে ভীমরুলের দল চাক থেকে বের হয়ে ৫০-৬০টি কামড় দেয়। চিৎকার শুনে নুসরাতের মা তাকে উদ্ধার করতে গেলে ভীমরুল নুসরাতের মা সুমনাকেও ১৫টির মতো কামড় দেয়। পরে আহত দুই জনকে সাথে সাথে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে নুসরাতের মৃত্যু হয়। নুসরাত তিন ভাইবোনের মধ্যে মেজো ছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু 

আপডেট টাইম : ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫