ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ওসি ও এএসআইয়ের যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন বললেন জুয়েল গতকাল গভীর রাতে ভারতের বাংলাদেশের নৌবাহিনীর অবৈধ ভারতের প্রবেশ ঘোড়াঘাটে অনন্য সাফল্য, একসঙ্গেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন যমজ দুই বোন যশোরে মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত একমাস ৮ দিনের মাথায় শান্তিরক্ষা মিশন থেকে নিথর দেহ হয়ে ফিরছেন কর্পোরাল মোঃ মাসুদ রানা  অবশেষে বদলী হলেন সিলেট টিটিসি থেকে ক্ষমতাসীন ইন্সট্রাক্টর ওমর ফারুক তারুণ্যের ভাবনা আগামীর ভেড়ামারা কেমন চাই শীর্ষক আলোচনা সভা ভেড়ামারাতে  তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

জ্বালাও পোড়াও- এর রাণী পালিয়ে এখন বিদেশে: ডা. জাহিদ হোসেন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং অগ্নি-সংযোগের ঘটনা ঘটছে, ওনার নির্দেশেই ঘটানো হচ্ছে। জ্বালাও পোড়াও এর রাণী এখন পালিয়ে বিদেশে আছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে ঘোড়াঘাট পৌরসভার ওসমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা: জাহিদ হোসেন বলেছেন, যারা জনগণের অধিকারে বিশ্বাস করে না, হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে, আমার ভাই বোনকে গুম করেছে, তারপরও এদের রক্ত পিপাসা মিটেনি। চৌদ্দ মাস না যেতেই আবারও তারা জনগণের উপর জ্বালাও-পোড়াও শুরু করেছে। অর্থাৎ এরা প্রতিহিংসায় বিশ্বাস করে। এরা অনুশোচনা বা আত্নসমালোচনায় বিশ্বাস করে না। জনগণের কাছে ক্ষমা চেয়ে, তাদের বলা উচিত ছিল যে, আমাদের কে সুযোগ দিন! আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই! সেটি না করে বরং আরো তাদের নেত্রী জোড় গলায় বলে, আমি কোন অন্যায় করিনি। অন্যায় করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলো কে? কে বললো গুলি চালাও?  কে হেলিকপ্টার থেকে গুলি করার অনুমতি দিল ?
এ সময় তিনি আরো বলেন, যখন একে একে সব বেড়িয়ে আসছে, যখন বিচারের সম্মুখীন হচ্ছে, তখন তারা বিশৃঙ্খলার পাঁয়তারা করছে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আজকে ঐক্যবদ্ধ। মানুষের ঐকের কাছে এসমস্ত ষড়যন্ত্রকারীরা হেরে যাবে। জনগনের যে গণঐক্য তৈরি হয়েছে, সে ঐক্য জয়যুক্ত হবে। আগামী জাতীয় নির্বাচন সুশৃঙ্খলভাবে হবে। কোন ষড়যন্ত্রই এই নির্বাচনকে আটকিয়ে রাখতে পারবেনা।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মাহাফুজার রহমান লাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান, পৌর যুবদলের সদস্য সচিব সজীব কবিরসহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান অনুষ্ঠানে ২০ জন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিকাল পর্যন্ত অনুমান ৩ হাজার মেডিসিন, ইউোলজি, শিশু, গাইনী, হৃদরোগ, অর্থপেডিক, চর্ম ও যৌন রোগীকে এসময় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাশপনঃ ঘোড়াঘাটে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন
Tag :
জনপ্রিয় সংবাদ

কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ওসি ও এএসআইয়ের

জ্বালাও পোড়াও- এর রাণী পালিয়ে এখন বিদেশে: ডা. জাহিদ হোসেন

আপডেট টাইম : ০৯:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫